জনতার রায়ে আগামীতে সরকার গঠন করবো -- আল হেলাল তালুকদার - ইকরা প্রতিদিন জনতার রায়ে আগামীতে সরকার গঠন করবো -- আল হেলাল তালুকদার

শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds

জনতার রায়ে আগামীতে সরকার গঠন করবো -- আল হেলাল তালুকদার

 


জাকির আহমেদ, মদনপ্রতিনিধিঃ নেত্রকোনা ৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয়জোট সমর্থিত মোঃ আল হেলাল তালুকদার।শুক্রবার(২৩ জানুয়ারি) সকালে মদন উপজেলায় মদন সদর, গৌবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় বিভিন্ন স্পটে পথ সভা করেন তিনি।এসময় মোঃ আল হেলাল তালুকদার বলেন, জনতার রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট ইনশাআল্লাহ্। এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। ২৪ শের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামী দল সমূহও এ জোটে রয়েছে। আমার বিশ্বাস, মানুষের ভালবাসায় এ আসন থেকে আমি জয় লাভ করব ইনশাআল্লাহ্‌ । তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণী ও পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য মাইলফলক হিসেবে রাখতে এবং একটি সুখি,সমৃদ্ধশীল ও উন্নত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে কাউকে দলীয়ভাবে বিবেচনা না করে সবাইকে সমান গুরুত্ব দিয়ে এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ।পথ সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলাকর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা রহুল আমিন, উপজেলা জামায়াতে আমির মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সাজেদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডরেশনের সভাপতি আবুল হাসনাত, বাংলাদেশ খেলাফত মজলিশের গোবিন্দশ্রী ইউনিয়ের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুস্তাবশিরি ও বাংলাদেশ খেলাফত মজলিশের মাঘান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আইনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।  

Post a Comment

0 Comments