জাকির আহমেদ, মদন সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মদন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে পুলিশের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মদন উপজেলায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টসমূহে চলাচলরত যানবাহন, অটোরিকশা ও মোটরসাইকেল নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্কতা জোরদার করা হয়।এ ছাড়াও সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক মদন উপজেলার মাঘান ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন। এর সাথে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করছেন। এ ব্যাপারে লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়ন জানান,' যৌথ এই তল্লাশি কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।





0 Comments